স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কেক কাটা ও শোভাযাত্রার মধ্য দিয়ে গোপালগঞ্জে কমিউনিটিং পুলিশিং ডে পালিত হয়েছে। মুকসুদপুর থানা এ কর্মসূচীর আয়োজন করে।
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (২৯ অক্টোবর) সকালে মুকসুদপুর থানার কমপ্লেক্সে কেক কমিউনিটিং পুলিশিং ডে-এর উদ্বোধন করেন মুকসুদপুর-কাশিয়ানী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান চৌধুরী।
পরে থানা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান টুটুল, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল উপস্থিত ছিলেন।
এ শোভাযাত্রায় বিএনসিসি, স্কাউট ও কমিউনিটি পুলিশের সদস্যসহ অংশ নেন। #