কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র “শান্তি-শৃঙ্খলা সর্বত্র”এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যেগে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানা অফিসার ইনচার্জ আব্দুস সালামসহ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ , সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, যুবলীগ, ছাত্রলীগ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন।
এসময় থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম তার বক্তব্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে সকলকে অনুরোধ জানান।
#