সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির প্রোগ্রামে বাধা দেয় আওয়ামীলীগ। শনিবার দুপুর ১২টার সময় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ভুঁইয়ার হাওলা গ্রামে ৫ই নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি প্রোগ্রামের আয়োজন করে ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপি। এতে আওয়ামীলীগ নেতাকর্মীরা বাধা দেন। এ সময় ঘটনা স্থানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেণ। ছোটবাইশদিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ মহসিন মৃধা জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ কে কটুক্তি করে বক্তব্য দেন বিএনপির নেতাকর্মিরা। তখন রাঙ্গাবালী উপজেলা যুবলীগের নেতাকর্মিরা বাধা দেন। জামায়েত ও বিএনপির জালাও পোড়া করতে দেওয়া হবে না। জালাও পোড়া করলে দাধ ভাংঙা জবাব দেয়া হবে যুবলীগ। রাঙ্গাবালী থানার ওসি মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনা স্থানে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।