• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ণ
বেতাগীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সৈয়দ নূর-ই-আলমঃ

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় বেতাগী থানা পুলিশের আয়োজনে আজ শনিবার (২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন করা হয়েছে।

এ দিবস উপলক্ষে পৌর শহরে সকাল ১০টায় এক বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন। র‌্যালি শেষে বেতাগী থানা ক্যাম্পাসে অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক খান, মহিলা ভাইস চেয়াম্যান মাহমুদা খানম, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, মুক্তিযোদ্ধা মো. মোতালেব সিকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাদিছুর রহমান পান্না, বেতাগী সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খলিফা, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান খান, মোকামিয়া ইউপি চেয়ারম্যান গাজী জালাল আহমেদ, বুড়ামজুমদার ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম আব্দুর রব শুক্কুর, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন ফকির ও জিয়াউর রহমান জুয়েল,বেতাগী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার ঢালী প্রমুখ। সভা সঞ্চালনা করেন বেতাগী থানার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান।