• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শরীরে রক্ত নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন গৃহবধু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২২, ১০:২০ পূর্বাহ্ণ
শরীরে রক্ত নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন গৃহবধু

গৌরনদী প্রতিনিধি \ শরীরে রক্ত নিতে গিয়ে ক্লিনিক থেকে লাশ হয়ে ফিরলেন জাহানারা বেগম (৩৫) নামের এক গৃহবধু। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বেসরকারি মৌরি ক্লিনিকে। নিহত গৃহবধু জাহানারা একই উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।
শনিবার দুপুরে নিহতের স্বামী আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, আমার স্ত্রী জহানারা বেগমের শরীরে রক্ত শূন্যতা দেখা দিলে অন্যত্র ডাক্তার দেখান। ডাক্তার আমার স্ত্রীর শরীরে এক ব্যাগ রক্ত পুশ করার কথা বলেন। শুক্রবার বিকেলে সুস্থ অবস্থায় ডোনার নিয়ে গৌরনদীর মৌরি ক্লিনিকে রক্ত নিতে যায় জাহানারা। সেখানে রক্ত নেওয়ার সময় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় গুরুত্বর অসুস্থ হয়ে পরে সে। পরবর্তীতে ওই ক্লিনিকে তাকে অচিকিৎসা দেয়া হয়। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে তরিঘরি করে রোগীকে বরিশাল নিয়ে যাওয়ার পরামর্শ দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। পরবর্তীতে শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে মারা যায় জাহানারা। দায়িত্বে অবহেলা ও অপচিকিৎসার বিষয়ে তিনি ক্লিনিক কর্তৃপক্ষের শাস্তি দাবী করেন। তবে দায়িত্বে অবহেলা ও অপচিকিৎসার বিষয়টি অস্বীকার করেছেন
মৌরি ক্লিনিকের পরিচালক মোঃ লিটন।
এব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, এরপূর্বেও ওই ক্লিনিকের বিরুদ্ধে মৌখিক অভিযোগ পেয়েছি। বেসরকারী ক্লিনিকগুলোতে তদারকি বৃদ্ধির জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে অনুরোধ জানানো হবে।
জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান জানান, এ বিষয়ে রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, এরপূর্বেও ওই ক্লিনিকে আসা একাধিক রোগীকে অপচিকিৎসা ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠলেও শুধুমাত্র লিখিত অভিযোগ না পাওয়ার অজুহাতে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।