রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
দিনাজপুর পৌর সভার কাউন্সিলর আব্দুল্লাহ‘র বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায় অসহায় নারীর দোকান ঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। পৌরসভার মেয়র এবং থানায় অভিযোগ দায়েরের পরেও প্রতিকার পাচ্ছেন না ওই নারী।
৩০ অক্টোবর রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে শহরের পাক পাহাড়পুর নিবাসী মরহুম সিরাজুল ইসলামের কন্যা সানজিদা ইসলাম উপরোক্ত অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি বলেন,আমার বাবা মরহুম সিরাজুল ইসলাম ১৯৭৭-৭৮ সালে দিনাজপুর শহরের কোতয়ালী থানাধীন প্রাননাথপুর মৌজার নাগিনাবাদের পুকুরপাড় সংলগ্ন জে.এল নং ৬৩ এর ৯৬ বর্গফুট (হোল্ডিং নং ১২১৬/১১৭৬) জায়গা পৌরসভার কাছে লীজ নেন এবং লিজকৃত জায়গাতে মনিহারি দোকান স্থাপন করে ব্যবসা‘র মাধ্যমে আমাদেরসহ জীবিকা নির্বাহ করতেন। ২০১৩ সালে বাবা‘র মৃত্যুর পর আমার ভাই আওলাদ হোসেন ও তার স্ত্রী মনিহারী এবং জুতার ব্যবসা শুরু করে। গত ১০/০৭/২২ তারিখে হঠাত করে আমার ভাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে পরবর্তীতে তার স্ত্রী দোকানটির দায়িত্ব পরিচালনা করছিল। আমার ভাইয়ের অসুস্থতার সুযোগ নিয়ে দোকানঘরটি দখলের জন্যে ভাইয়ের স্ত্রী ইয়াসমিনের সাথে যোগসাজোশ করে পৌর কাউন্সিলর মো: আব্দুল্লাহ, মো: তোফাজ্জল হোসেন ও মো: আনিছুর রহমান আমার মরহুম পিতা সিরাজুল ইসলামের নামে বরাদ্ধকৃত জায়গাটিতে থাকা দোকানঘর নিজেদের নামে জাল এভিডেবিট তৈরী করে জোবরদখলের মাধ্যমে নিজেদের মালিকানা দাবী করছে। দোকানঘরটিতে তারা পায়ে পায়ে সুজ নামে নতুন সাইনবোর্ড ঝুলিয়ে তালাবদ্ধ করে দেয়। অথচ আমাদের দোকানের অভ্যন্তরে রক্ষিত প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল যা সে আত্বসাত্বের চেষ্টা করছে। এব্যাপারে আমি এবং আমার পরিবারের লোকজন পৌর কাউন্সিলর আব্দুল্লাহ‘র সাথে দেখা করি এবং প্রতিবাদ করলে সে আমাদের হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দেয়। লিজকৃত জায়গার দোকানঘরটি পৌর কাউন্সিলর ও তার লোকজন জোবরদখল করেছে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের নিকট অভিযোগ করলেও তিনি কোনো সুরাহা করেনি। এসময় তিনি আরো বলেন,পৌর মেয়রের কাছে কোনো সহযোগীতা না পেয়ে আমি দোকানঘরের দখল ও মালামাল বুঝে পেতে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু দখলবাজিতে কাউন্সিলর জড়িত থাকায় তারাও কোনো পদক্ষেপ সেভাবে নিচ্ছে না।
পরিবার পরিজনসহ আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল মালামালসহ দোকানঘরটি উদ্ধারে সংশ্লীষ্ট প্রশাসনের কাছে আমরা সর্বাত্বক সহযোগীতা চাই এবং দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী করছি। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফারাসাদ শারমিন।
রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর
তাং ৩০-১০-২২