• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের নারী নির্যাতনের ঘটনায় একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের নারী নির্যাতনের ঘটনায় একজন গ্রেফতার

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় মোয়াজ্জেম হোসেন রুবেল নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। আহত সাবিনা ইয়াছমিন ইতি বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার মহেশপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর গ্রামের নান্টু হাওলাদারের কণ্যা সাবিনা ইয়াসমিন ইতির সাথে একই ইউনিয়নের রামনগর গ্রামের বখাটে মোয়াজ্জেম রুবেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে বখাটে রুবেল বিভিন্ন সময় বাসায় গালিগালাজ ও মারধরসহ খুনজখম করার হুমকি দেয়। গত শনিবার বেলা ১২ টার সময় ইতি তার হাত ঘড়ি মেরামতের জন্য মহেশপুর বাজারে হাসান মেকারের দোকানে গেলে রুবেল তাকে আজেবাজে কথা বলে। এ বিষয় নিয়ে একপর্যায় বখাটে রুবেল তাকে কিল গুছি মেরে রক্তাক্ত জখম করে। তিনি আত্মরক্ষার্থে ডাকচিৎকার দিলে তার চুলের মুঠি ধরিয়া রুবেলের কসমেটিকসের দোকানের মধ্যে নিয়ে টানাহেচরা করিয়া তাহার পরিধি কাপড় চোপড় খুলিয়া তার শ্লীলতাহানি ঘটায়।বখাটে রুবেল এসময় ওই শিক্ষিকার স্বর্ণালঙ্কার সহ ৫২ হাজার টাকার মালামাল ছিনাইয়া নেয়। এমনকি সে ওই সময় তাকে খুনজখমের হুমকিও দেয়।