• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫ নভেম্বর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় সমাবেশের অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২২, ১৩:১৮ অপরাহ্ণ
৫ নভেম্বর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় সমাবেশের অনুমতি পেল বিএনপি

আগামী ৫ নভেম্বর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপিকে বিভাগীয় সমাবেশ করার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

তিনি বলেন, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ৭ নভেম্বর একটি অনুষ্ঠান রয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত থাকবেন। এ কারণে উদ্যানের একটি অংশ ছেড়ে দিয়ে তাদের সমাবেশ করার জন্য বলা হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, আমরা বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। বিকাল ৩টার দিকে ডিসি সাহেব ফোন করে অনুমতির বিষয়টি জানিয়েছেন।