• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভ্যানের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২২, ১০:২২ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা অটোভ্যানের ধাক্কায় মোঃ ইসমাইল সরদার (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইলন গৌরনদী উপজেলার চর দিয়াশুর গ্রামের মৃত কালাই সরদারের ছেলে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নাইম হোসেন জানান, দূর্ঘটনায় আহত ইসমাইল সরদারকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা দেয়া হয়। তার মাথায় গুরুত্বর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে তিনি মারা যান।