• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২২, ১৪:৪৯ অপরাহ্ণ
দশমিনায় মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর দশমিনায় নতুন ব্রিজ নির্মাণের জন্য নির্ধারিত জায়গা
পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার
সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া নতুন বাজার ও
ঈদগাহ সংলগ্নে ব্রিজ নির্মাণের জন্য প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন
শ্রেণি পেশার মানববন্ধন ও বিক্ষোভ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঁশবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের
সভাপতি শাহ আলম হাওলাদার,শাহজাহান মৃধা,উপজেলা ছাত্রলীগের সাবেক
সম্পাদক কাজী শাকিল ও শিক্ষক মো. এনায়েত করিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া
নতুন বাজার ও ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে ১শ গজ উত্তরে ব্রিজ
নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। অথচ নতুন বাজার ও ঈদগাহ
সংলগ্ন স্থানে ব্রিজ নির্মাণ করা হলে এলাকাবাসীসহ বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতায়াতে সুবিধাসহ কোন কৃষি জমি
ও স্থাপনার ক্ষতি হবেনা। এতে সড়ক যোগাযোগ ব্যবস্থাও ভালো হবে। কিন্তু
এলাকার লোজনের ক্ষতি করে খামখেয়ালিভাবে ১শ গজ উত্তরে ব্রিজ নির্মাণের
জায়গা নির্ধারণ করা হয়েছে। ব্রিজ নির্মাণের জায়গা পরিবর্তন না করলে
তারা অমরণ অনশনের হুশিয়ারি দেন।