• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুবলীগের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বরগুনায় প্রস্তুতি সভা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২২, ০৮:০২ পূর্বাহ্ণ
যুবলীগের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বরগুনায় প্রস্তুতি সভা।

মোঃ সোহাগ হাওলাদার, বরগুনাঃ
আগামী ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বরগুনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বরগুনা পৌরসভার হল রুমে কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বরগুনা জেলা যুবলীগ এ প্রস্তুতি সভা করেন।

বরগুনা জেলা যুবলীগের সভাপতি রেজাউল কবির এ্যাটম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রপ্ত) মুহাম্মদ বদিউল আলম।
সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রপ্ত) কাজী মোঃ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া শামীম ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন মিঠু।

প্রস্তুতি সভা সার্বিক সঞ্চালনায় করেন বরগুনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগ, উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগসহ সকল যুবলীগের নেতৃবৃন্দরা।

সভায় কেন্দ্রীয় যুবলীগের নেতা কর্মীরা বলেন, আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশে দেখিয়ে দিতে হবে বিএনপি হটাতে একমাত্র যুবলীগই যথেষ্ট আর কাউকে দরকার হবে না। যুব সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।