• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে অপহৃতা শিশু শিক্ষার্থী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২২, ১৪:০০ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে অপহৃতা শিশু শিক্ষার্থী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে অপহৃতা সপ্তম শ্রেণির শিশু শিক্ষার্থী (১২) কে উদ্ধারসহ মাহবুবুর রহমান নামে এক অপহরণকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মাহবুবুর রহমান (১৮) উপজেলার ভূরাভায়াখাঁ গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১ নভেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুর্গম চরাঞ্চল বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামের বেকরিরচরের অপহরণকারীর মামার বাড়ি থেকে অপহৃতা শিক্ষার্থীকে উদ্ধার করে এবং এসময় অপহরণকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকেও গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। থানা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে মাহবুব। এঘটনায় পরদিন ৩১ অক্টোবর ওই ছাত্রীর পিতা থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। যার মামলা নং ২৩।

পরে ওই রাতেই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হকের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাফায়েত ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে অপহরণকারীর মামার বাড়ি থেকে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু শিক্ষার্থী অপহরণকারী মাহবুবুর রহমানকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।