• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রূপে রাবি ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২, ২০২২, ১৩:০৪ অপরাহ্ণ
নতুন রূপে রাবি ওয়েবসাইট

রাবি প্রতিনিধি: আগের থেকে আরো আধুনিকায়ন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসিয়াল ওয়েবসাইট। এতে করে ওয়েবসাইটটি আরো বেশি ব্যবহারকারীবান্ধব ও দৃষ্টিনন্দন হয়েছে।

বুধবার (২রা নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এক অনাড়ম্বর আয়োজনে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এই ওয়েবসাইট উদ্বোধন করেন।

এসময় উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. বাবুল ইসলাম, আইকিউএসি’র পরিচালক প্রফেসর দুলাল চন্দ্র রায় ও অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মশিহুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

www.ru.ac.bd আইডির এই ওয়েবসাইটটি রোববার (৬ নভেম্বর) থেকে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

এর আগে, ২০১৪ সালে ‘বিয়াং কিরক্স টিম’ নামের ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গ্রুপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি হ্যাক করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওয়েবসাইটটি আরো আধুনিক ও উন্নত করার জন্য চিন্তা করতে থাকে। তারই প্রচেষ্টায় আজ দুপুরে আধুনিকায়নের সকল কাজ সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।