• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশ সেরা যুব সংগঠক রীতা জেসমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২, ২০২২, ১২:০৮ অপরাহ্ণ
দেশ সেরা যুব সংগঠক রীতা জেসমিন

বরিশাল ব্যুরো
দেশ সেরা যুব সংগঠক হলেন বরিশালের স্বেচ্ছাসেবী যুব সংগঠন আবিস্কারের সভাপতি রীতা জেসমিন। গত ১ নভেম্বর জাতীয় যুব দিবস ও যুব কার্যক্রমে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে তিনি এই পদক গ্রহন করেন। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। তিনি প্রধানমন্ত্রীর পক্ষে সনদ, ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুলা আল ইসলাম জ্যাকব এমপি, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক আজহারুল ইসলাম খান।
পদক প্রাপ্ত রীতা জেসমিন জানান, আমরা বিভিন্ন সামাজিক কাজ রচি/করি শ্লোগানে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় আবিস্কার। বরিশালের দক্ষিণ আলেকান্দাস্হ, রুমী বাগের বাসিন্দা ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা এ কে এম আজহার উদ্দিন এর সন্তান আবু বকর ছিদ্দিক সোহেলসহ সমমনা বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠিত করে এই সংগঠনটি। আমি ২০০২ সালের শুরু থেকে আবিস্কার এর সাথে সম্পৃক্ত হয়ে ২০২০ সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছে।
রীতা জেসমিন ছোট বেলা থেকে শিশু সংগঠন কেন্দ্রীয় নবাংকুর মেলা, বাংলাদেশ গার্ল গাইডস এর হলদে পাখির সাথে যুক্ত হয়ে বর্তমানে বাংলাদেশ গার্ল গাইডস এস্যোসিয়েশনের জাতীয় কমিটির রেঞ্জার কমিশনার এবং বাংলাদেশ শিশু কল্যান পরিষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিট, রোটারেক্ট ক্লাব অব ঢাকা (বাংলাদেশের প্রথম ক্লাব) এর প্রাক্তন প্রেসিডেন্ট, ইনার হুইল ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। দেশে বিদেশে বহু সভা, সেমিনার ও কর্মশালায় যুক্ত হয়ে অসংখ্য সম্মাননা, সনদ, ক্রেস্ট পেয়েছেন। বাংলাদেশ সরকারের এসডিজি অর্জনে দেশের সুবিধা বঞ্চিত বেকার যুব ও যুব নারীদের কে যুগোপযোগি কাজে দক্ষ করে তৈরী জন্য আবিস্কার এর মাধ্যমে একটি পলিটেকনিক ইনস্টিটিউট, আবিস্কার বিশ্ব বিদ্যালয় ও একটি মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা রয়েছে। ##