মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিআরডিবি মিলনায়নে মৎস্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১নভেম্বর) সকাল ১০টার দিকে রাজস্ব বাজেটের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪০জন মৎস্যজীবি এই প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন মৎস্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো.আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব।