• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মাইক্রোবাসের চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২২, ০২:৫১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মাইক্রোবাসের চাপায় পথচারী নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের চাপায় কবির শেখ (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছে।

আজ বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের পঞ্চবাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: তৈমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পথচারী কবির শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত ফটিক শেখের ছেলে। তিনি পদ্মবিলা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।

ওসি তৈমুর রহমান জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের পঞ্চবাটি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন কবির শেখ। এসময় দ্রুতগামী একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই কবির মারা যান। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়ছে। ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেছে। #