গৌরনদী প্রতিনিধি \ “স্বনির্ভরতার জন্য সহায়তা” এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদী উপজেলার ২০২৩-২৪ চক্রের ভিডবিøউবি কর্মসূচীর উপকারভোগী বাছাই সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, ফারুক হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক হাওলাদার সহ অন্যান্যরা।