• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে চার সচিবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২২, ১১:০৭ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে চার সচিবের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চার সচিব।

আজ শুক্রবার (০৪ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তক অর্পণ করে এক সাথে গভীর শ্রদ্ধা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মেদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (সচিব) মো: আনিছুর রহমান মিঞা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী কর্মকর্তা ড. মো: মুশফিকুর রহমান এবং নির্বাচন কমিশনের সচিব মো: জাহাঙ্গীর আলম।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। #