উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন- প্রতিপাদ্যে বরিশালের উজিরপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন এবং সমবায় অধিদফতরের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, র্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী পাল, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান, সমবায়র মোঃ আব্দুস সালাম বিশ্বাস, মনিকা বৈদ্য ও মিল্টন বল্লভ প্রমুখ।