মোঃ হুমায়ুন কবির
সাভার প্রতিনিধি
সাভার মডেল থানা বিট নং-০২ এ উঠান বৈঠক অনুষ্ঠিত
অদ্য ইং-০৫/১১/২০২২ ইং সাভার মডেল থানাধীন বিট নং-০২, সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডে এক উঠান বৈঠক এর আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে জনাব মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা, সাধারণ সম্পাদক সাভার পৌর আওয়ামী লীগ ও ০১ নং প্যানেল মেয়র, সাভার পৌরসভা এর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জনাব দীপক চন্দ্র সাহা, পিপিএম এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব নয়ন কারকুন আসন অলংকিত করেন। সাভার মডেল থানার ০২ নং বিট ইনচার্জ এসআই মোঃ মুজিবুর রহমান ভূইয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগন মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ নানান অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রনে পুলিশকে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য উপস্থিত জনগনের প্রতি বিশেষভাবে আহবান জানান।