• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২২, ০৫:০০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় রুহুল আমিন শেখ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (০৪ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার চন্ডিবর্দী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধ রুহুল আমিন শেখের বাড়ী মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামে।

ওসি মো: আবু বকর মিয়া জানান, চন্ডিবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন রুহুল আমিন শেখ। এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ভাঙ্গা হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। #