• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২২, ০৬:২৬ পূর্বাহ্ণ
বরিশালে  খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে নেতা-কর্মীরা

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে। এরই মধ্যে নেতাকর্মীদের ভিড় জমেছে সমাবেশস্থলে।

শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীদের আসতে দেখা গেছে।

সমাবেশস্থলে আসা কর্মীরা জানায়, সড়ক ও নৌপথ বন্ধ থাকায় সমাবেশস্থলে আসতে একটু কষ্ট হয়েছ। কিন্তু এ সমাবেশ সফল করে আমরা বাড়ি ফিরবো।

দাড়িয়াল ইউনিয়ন থেকে আসা শাহদাত হোসেন বলেন, ফজরের নামাজ পড়ে সমাবেশে আসার জন্য রওয়ানা হয়েছি। কারণ জানি কোনো যানবাহন চলাচল করে না। তাই পায়ে হেটে সমাবেশস্থলে আমরা এসেছি।

এদিকে বিভাগীয় সমাবেশস্থলসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ রয়েছে।

সদররোডস্থ এক ব্যবসায়ী জনান, যেহেতু বরিশালে বিএনপির বড় সমাবেশ হচ্ছে, আজ তাই কোনো ঝামেলা যদি হয় আর সেটা আমাদের দোকানের সামনে ঘটে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে ঝামেলা হবে। আজ তেমন লোকজনও রাস্তা-ঘাটে নেই, তাই দোকান বন্ধ করে রেখেছি।

অপরদিকে, সমাবেশকে কেন্দ্র করে রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‍্যাবের টহল ছিলো চোখে পড়ার মতো।
Source. দৈনিক ইত্তেফাক