গৌরনদী প্রতিনিধি \ “মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়” এই শ্লোগানে শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা শাহান আরা আবদুল্লাহ স্মৃতি ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী আয়োজিত টূর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী। কালকিনি উপজেলার শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত খেলায় মজিদ বাড়ি একতা সংঘ ৭-৬ গোলে কালকিনি পৌরসভা একাদশকে হারিয়ে বিজয়ী হয়। শেষে বিজয়ী দলকে পঞ্চাশ হাজার টাকার প্রাইজমানি ও রানার-আপ দলকে বিশ হাজার টাকার প্রাইজমানি প্রদান করেন অতিথিরা।