• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি’র দেশ বিরোধী ষড়যন্ত্রর প্রতিবাদে পংকজ নাথ এমপির মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ
বিএনপি’র দেশ বিরোধী ষড়যন্ত্রর প্রতিবাদে পংকজ নাথ এমপির মিছিল

বাজনৈতিক কর্মসূচীর নামে বিএনপি’র দেশ বিরোধী ষড়যন্ত্র, অরাজকতা, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্ঠির প্রতিবাদে আজ বিকেলে মেহেন্দিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য পংকজ নাথ।
মিছিলটি মেহেন্দিগঞ্জ পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেমুহনী চক্বরে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে পংকজ নাথ বলেন বিএনপি জনগনের কল্যানের কথা ভাবে না।বৈশ্বিক সংকট থেকে সৃষ্ঠ মন্দাবস্থায় কি ভাবে জনগনের উত্তরণ সম্ভব তা তাদের চিন্তায় নেই। ঘোলা পানিতে মাছ শিকারের মতো অবৈধ পন্থায় ক্ষমতা দখল করতে চায়। বাংলাদেশের জনগন তা হতে দেবে না।
তিনি ঐক্যবদ্ধভাবে বিএনপি’র এই দেশবিরোধী চক্রান্ত প্তিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।