• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের মেয়ের জন্মদিনে নেতাকর্মীদের মিলন মেলা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২২, ১৪:৩৬ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের মেয়ের জন্মদিনে নেতাকর্মীদের মিলন মেলা।

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল
আললম সরকার লেবুথর বড় মেয়ে আনিকা তাহসিন লুইথর ১১তম জন্মদিন পালন করা হয়। সোমবার (৭
নভেম্বর) উপজেলার বেলকা বাজারস্থ আশরাফুল আলম সরকারের নিজ বাড়িতে মেয়ের জন্মদিন উপলক্ষে কেক
কাটা ও আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের আয়োজন করা হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা
আওয়ামীলীগের সর্বস্তরের আমন্ত্রিত নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ করা যায়। সেই সাথে শুভেচ্ছা ও
কুশলাদি বিনিময় যেন নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান
আশরাফুল আলম সরকার লেবু তার মেয়ে আনিকা তাহসিন এর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।