• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে কোরআনে হাফেজদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২২, ০৯:২৪ পূর্বাহ্ণ
গৌরনদীতে কোরআনে হাফেজদের সংবর্ধনা

গৌরনদী প্রতিনিধি \ কোরআনে হাফেজদের সংবর্ধনা প্রদান ও পাগরী পড়ানো অনুষ্ঠান রবিবার রাতে বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী গাউছিয়া আবেদীয়া আহম্মেদিয়া হেফজ খানায় অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাউছিয়া মাদ্রাসার অধ্যক্ষ এসএম আব্দুর রব, ব্যবসায়ী মামুন সিকদার, রুহুল আমীন সিকদার, আজগর আলী শিপন, গৌরনদী-আগৈলঝাড়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোকন মুন্সী সহ অন্যান্যরা। শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।