• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়নের বার্তা তৃণমুল পর্যায়ে পৌঁছে দিতে হবে -হাসানাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৮, ২০২২, ১১:১৩ পূর্বাহ্ণ
উন্নয়নের বার্তা তৃণমুল পর্যায়ে পৌঁছে দিতে হবে -হাসানাত আবদুল্লাহ

গৌরনদী প্রতিনিধি \ বর্তমান সরকারের উন্নয়নের বার্তা তৃনমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার আহবান জানিয়েছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যদা) আবুল হাসানাত আবদুল্লাহ, এমপি।
মঙ্গলবার সকালে বরিশালের আগৈলঝাড়া-গৌরনদী দুই উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সার্বিক উন্নয়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, খাদ্য ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। সরকারের প্রতিনিধি হিসেবে উন্নয়নের বার্তা পৌঁছে দেয়া আমাদের দ্বায়িত্ব।
আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম তালুকদার, নুরুজ্জামান ফরহাদ মুন্সী, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জিনিয়া আফরোজ হেলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলতুন নেছা নাজমা, জাহানারা পারভীন সহ দুই উপজেলার ইউপি চেয়ারম্যানরা। সভায় দুই উপজেলার জনসংখ্যার হার বিবেচনায় ভিডবিøউভি কার্ডসহ সকল উন্নয়নের সুষম বন্টনের জন্য মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহকে ধন্যবাদ জানান তৃনমূল জনপ্রতিনিধিরা।