• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কমিটি গঠন গুজবে উত্তপ্ত পবিপ্রবি ছাত্রলীগ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৮, ২০২২, ১৬:১৩ অপরাহ্ণ
কমিটি গঠন গুজবে উত্তপ্ত পবিপ্রবি ছাত্রলীগ!

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠনেরর গুঞ্জন-গুজবে কান দিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। তবে কেউ কেউ বলছেন সাম্প্রতিককালে বাংলাদেশ আওয়ামী লীগ এর অন্যতম ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর মধ্যে অন্তকোন্দল, কাদা ছোড়াছুড়ি এবং গুজব রটানো আশঙ্কা জনক হারে বৃদ্ধি পেয়েছে যার ধারাবাহিকতায় পবিপ্রবি ছাত্রলীগের একাংশ এই কর্মসূচি পালন করেছে।

পবিপ্রবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম বলেন, আসলে ক্যাম্পাসে এখনো কোন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়নি। তবে বর্তমানে কমিটি নিয়ে ক্যাম্পাসে যে আন্দোলন হচ্ছে সেটা পবিপ্রবির কিছু অসাধু কর্মকর্তাদের ইন্দোনে হচ্ছে। তাদের ব্যক্তিগত স্বার্থে এই আন্দোলন করানো হচ্ছে। তাছাড়া কেন্দ্র থেকে যাদের মনোনীত করা হবে আশাকরি তারাই সুসংগঠিত ভাবে পবিপ্রবির ছাত্রলীগকে সামনের দিকে এগিয়ে নিবে। তাই সবার প্রতি অনুরোধ কারো প্ররোচনায় না পরে গুঞ্জনে কান না দিয়ে কেন্দ্রীয় নেতাদের প্রতি আস্থা রাখতে হবে কারণ তারা যে সিদ্ধান্ত নিবে সেটা সঠিক সিদ্ধান্তই হবে আমি মনে করি।