গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, সহকারী প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। বিকেলে মেলায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।