• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৮, ২০২২, ১১:০৬ পূর্বাহ্ণ
মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

গৌরনদী প্রতিনিধি \ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সাথে মতবিনিময় সভা করেছেন বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা।
মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক তপন বসু, সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কেএম আজাদ রহমান, সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ওমর আলী সানী, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক এফএম নাজমুল রিপন, সদস্য স্বপন দাস, বরুন বাড়ৈ, মনিরুজ্জামান, মৃদুল দাস, মারুফ মোল্লা প্রমুখ। এসময় তিনি (আবুল হাসানাত আব্দুল্লাহ) আগৈলঝাড়া প্রেসক্লাবের নিজস্ব ভবনের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য আর্থিক বরাদ্দ দেওয়ার আশ্বাস প্রদান করেন।