• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তেতুলিয়ার সম্পাদক আলমগীর মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২২, ১২:৪১ অপরাহ্ণ
তেতুলিয়ার সম্পাদক আলমগীর মারা গেছেন

পটুয়াখালী প্রতিনিধি॥
হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক তেতুলিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাড. আলহাজ¦ আলমগীর হোসেন মারা গেছেন গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)। ৯ নভেম্বর দিবাগত রাত ১.৩০ মিনিটে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। এক স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। দুদফা জানাযা শেষে বুধবার আসরবাদ পৌরকবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এরপূর্বে বিকাল তিনটায় পটুয়াখালী প্রেক্লাবের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে এবং দুপুরে জেলা আইনজীবী সমিতিতে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নানা সংগঠন থেকে শোক প্রকাশ করা হয়েছে। প্রায় দুই যুগের বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন।