ইতালি প্রতিনিধিঃ
ইতালি রোমে জাতীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় আয়োজিত এম্বাসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ক্রিয়া সংস্থার সভাপতি হাজী জসীম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রোমস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান। এ সময় বক্তব্য রাখেন ক্রিয়া সংস্থার উপদেষ্টা আনিমুর রহমান সালাম, সিনিয়র সহ সভাপতি আবু তাহের,পরিচালক সাজ্জাদুল কবির,প্রধান নির্বাচক শাহাদাত হোসেন রনি সহ আরো অনেকে। উদ্বোধনী খেলায় ভেনিস স্পোটিং ক্লাব,বাহাদুরপুর ক্লাবকে ৫-০ গোলে পরাজিত হয়।