• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষে টিকাদান অবহিত করন সভা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২২, ১১:৪৭ পূর্বাহ্ণ
হিজলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষে টিকাদান অবহিত করন সভা।

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান কর্মসূচীর অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

হিজলা স্বাস্থ্যে কমপ্লেক্সের হলরুমে সকাল ১১ টার সময় জুনোটিক ডিজিজ কন্টোল প্রোগ্রাম এর আয়োজনের এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিটা স্থানে শতকরা ৭০ ভাগের অধিক পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে।যার ফলে কুকুরের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরী করে টিকাদান করে এলাকাকে জলাতঙ্ক ঝুকি কমানো হবে।

উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউছার সভাপতিত্বে জলাতঙ্ক নির্মূল অবহিত করণ সভায় উপস্তিত ছিলেন ডাঃ মোঃ ইমরান হোসাইন,এম ডি ভি সুপারভাইজার ইয়াছিন আমি,হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মিলন সরদার প্রমূর্খ।

আগামী ১৩ ই নভেম্বর হতে ১৭ নভেম্বর পযর্ন্ত ৫দিন উপজেলার ছয়টি ইউনিয়নে ২০ টি গ্রুপের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৩৫ শত কুকুর কে ভ্যাকসিনের আওতায় আনা হবে।ফলে উক্ত এলাকায় এ জলাতঙ্ক নির্মল হবে।