মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি
সুন্দরগঞ্জে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণের সমাপনি
অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে
আলোচনা সভা অনুশিষ্ঠত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোহাম্মদ আল-মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা
কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজনিুর রহমান
প্রমূখ। উল্লেখ্য গত তিন দিন ধরে দুই ব্যাচে মোট ৬০ জনকে প্রশিক্ষণ
দেয়া হয়। প্রশিক্ষণে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ
ইনস্টিটিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, পীরগঞ্জ, রংপুর’র অর্থায়নে
উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করেন বারটান’র
উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছাদেকুল ইসলাম ও সহকারী বৈজ্ঞানিক
কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল ইসলাম। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল ফাত্তাহ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ
ফজলুল করিম প্রশিক্ষণ প্রদান করেন। প্রথম ব্যাচে উপজেলা উপ-সহকা্রী
কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত, মিডিয়াকর্মী,
জনপ্রতিনিধি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মীসহ ৩০ জন এবং দ্বিতীয়
ব্যাচে ৩০ জন কৃষক-কৃষানীকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে জনগণের
পুষ্টি স্তর উন্নয়ন, মানুষিক ও মেধার বিকাশে বিভিন্ন খাদ্যের গুরুত্বের উপর
আলোচনা করা হয়। এছাড়া সুষম খাদ্যের গুরুত্ব ও খাদ্য তৈরির উপায়, শরীরের
চাহিদার উপর ভিত্তি করে খাদ্যের শ্রেণি বিন্যাশ, শক্তিদায়ক ও ক্ষয়পূরণকারি
খাবার এবং রোগ প্রতিরোধকারি খাবারের প্রদর্শনী দেখানো হয়।