গৌরনদী প্রতিনিধি ॥ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর সাধারণ শিক্ষা ধারায় ভোকেশনাল কর্মসূচীর আওতায় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডের যন্ত্রপাতি ব্যবহার ও রক্ষণাবেক্ষন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের যুগ্ম প্রোগ্রাম পরিচালক প্রফেসর ড. সামসুন নাহার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের উপপরিচালক আমিনূল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপপরিচালক মোঃ জাকির হোসেন, মোঃ আনোয়ার হোসেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈকত গুহ পিকলু। বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসাইন সহ অন্যান্যরা। ওরিয়েন্টেশনে বরিশাল বিভাগের ছয় জেলার শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, প্রতিষ্ঠান প্রধান, ভোকেশনাল ট্রেডের শিক্ষক, ল্যাব এ্যাসিসন্ট্যান্ট বৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তী অধিকারী অতিথিদের ফুল দিয়ে বরন করেন।