• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরীর কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২২, ১৩:২৪ অপরাহ্ণ
নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরীর কমিটি গঠন

বরিশালে নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরীর কমিটি গঠন উপলক্ষে আজ ১২ নভেম্বর বিকেল ৪ ঘটিকায় কাউনিয়ার মনষা গলির নীলু-মনু ট্রাস্ট পাবলিক লাইব্রেরী ভবনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন অধ্যাপক বিমল চক্রবর্তী, কমরেড নজরুল হক নীলু, টুনু রানী কর্মকার,আমিনুর রহমান খোকন প্রমুখ।
সভায় অধ্যাপক নজরুল হক নীলু কে সভাপতি,মোজাম্মেল হক ফিরোজকে সাধারণ সম্পাদক করে নীলু-মনু ট্রাস্টের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়।