• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২২, ১০:০৪ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার।

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের নয়দিন পর ধান ক্ষেত থেকে নাইম মিয়া (৬) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। শিশু নাইম ওই ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে।

থানা পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়িতে ফিরে আসেনি শিশু নাইম। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৫ নভেম্বর রাতে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শনিবার দুপুরে ফোরকানিয়া গ্রামের জনৈক আব্দুল মান্নানের ধান ক্ষেতে একটি গলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন। পরে নাইমের স্বজনেরা লাশটি শনাক্ত করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিক সুরতহালে হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া কঠিন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।