• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে জনতা বাংকের রেমিটার সমাবেশ ও মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২২, ১২:৪৭ অপরাহ্ণ
রোমে জনতা বাংকের রেমিটার সমাবেশ ও মত বিনিময় সভা

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে জনতা এক্সচেঞ্চ কোম্পানি এহআরএলের উদ্যোগে রেমিটার সমাবেশ ও প্রবাসীদের সাদে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোমের একটি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা বাংক লিমিটেট এর বোর্ড অব ডিরেক্টর এসএম মাহফুজুর রহমান।
জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল এর এমডি,চলতি দায়িত্ব কাজী মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আশফাক আহমেদ,ন্যাশনাল এক্সেঞ্জ এর কান্ট্রি ম্যানেজার ইকবাল আহমেদ।
এসময় কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন আফতাব বেপারী,জহিরুল ইসলাম সহআরো অনেকে। মতবিনিময় সভায়
বিপুল সংখ্যাক প্রবাসী বাংলাদেশি রেমিটার অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশীরা জনতা এক্সচেঞ্চ এ চলমান রেমিট্যান্স প্রেরনের সুবিধা অব্যাহত রাখার অনুরোধ করেন। ইতালির বিভিন্ন শহরে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি জনতা ব্যাংক এর শাখা খোলার দাবী জানান। এসময় প্রধান অতিথি বৈধ পথে টাকা পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করে বলেন প্রবাসীরা হল নতুন বাংলাদেশ বির্নিমানের যোদ্ধা। বৈধ পথে টাকা পাঠিয়ে সরকারী প্রনোদনা গ্রহন করুন। জনতা মানি এক্সচেঞ্চ সব সময় প্রবাসীদের কথা চিন্তা করে কম খরচে টাকা পাঠিয়ে থাকে।