• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সম্পাদক সজলের পিতার কবর জিয়ারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২২, ০২:২৩ পূর্বাহ্ণ
পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সম্পাদক সজলের পিতার কবর জিয়ারত

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের পিতার কবর জিয়ারত। আজ শনিবার বিকালে পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল কাউখালী উপজেলার আমড়াজুরী গ্রামে তার বাবার কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি অনিরুজ্জামান অনিক, কাউখালী উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মৃদুল আহমেদ সুমন, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো: রফিকুল ইসলাম মাসুদ প্রমুখ। এছাড়া এসময় জেলা ছাত্রলীগ ও কাউখালী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সজলের বাবা সহ পরিবারের নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।