ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে
মুক্তিযুদ্ধা ও তার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে একই এলাকার আব্দুর রহমান,মোহাম্মদ রাজিব,মোহাম্মদ বশির,মোঃ শাহিদের বিরুদ্ধে।
আহত মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব জানান,রবিবার সকাল ৮ টায় নিজ বাড়ি দরজায় একা পেয়ে প্রতিপক্ষ আব্দুর রহমান ও তার লোকজন তাকে ও তার ছেলে কাজল কে এলোপাথারি মারধর করে রক্তাক্ত এবং জখম করে। তিনি জানান,জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুর রহমান ও তার পরিবারের সাথে তাদের বিরোধ রয়েছে সেই বিরোধের জের ধরে আজ সকালে তাদের উপর হামলা করা হয়।
আহত মোঃ কাজল জানান,আমরা মুক্তিযুদ্ধা এর পরিবার হয়েও সঠিক বিচার পাচ্ছি না,আমার বাবাকে রক্তাক্ত করেছে আমরা এর বিচার চাই।
এ সময় তিনি বলেন,সকাল ৮ টায় তারা আমাদেরকে পিটিয়ে জখম করলে মোহাম্মদ রফিক ও নকিব আমাদেরকে এসে উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসে আমরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত আব্দুর রহমান বলেন,তাদের সাথে আমার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
সেই দ্বন্দ্বে তারা আমার উপর হামলা করে আমি করিনি।
এদিকে মুক্তিযুদ্ধা আব্দুল মোতালেবও তার ছেলের ওপর হামলার ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল মোতালেব ।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন মিয়া জানান,জমি নিয়ে বিরোধের জেরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে মুক্তিযুদ্ধা আব্দুল মোতালেব ও আব্দুর রহমান দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এমন অভিযোগে পেয়েছি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের দেখে এসেছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।