মোঃ রাসেল হোসেন,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আন্দোলনের মূখে ৫ম দিনের মত বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল এক্যাডেমিক কার্যক্রম।
শিক্ষক সমিতি ও শিক্ষকবৃন্দের অভিন্ন নীতিমালা নির্দেশিকাটি হুবহু গ্রহণ করার ব্যাপারে তীব্র আপত্তি থাকা সত্ত্বেও শিক্ষকদের সাধারণ সভার পরামর্শ মোতাবেক অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক গঠিত অভিন্ন নীতিমালা পর্যালোচনা কমিটির কোনো সুপারিশ গ্রহণ না করে, রিজেন্ট বোর্ডে ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালা নির্দেশিকাটি হুবহু অনুমোদন করা হয়েছে এই মর্মে শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে গত ৯ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বন্ধ রয়েছ অ্যাকাডেমিক কার্যক্রম।
শিক্ষকদের আন্দোলনে ব্যঘাত ঘটে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক ২০২১-২২ বর্ষের নব্য শিক্ষার্থীদের।কয়েকদফা বিরতির পর গত কাল এবং গতপরশু ভর্তি কার্যক্রম শুরু হয়।
বিভিন্ন ডিপার্টমেন্ট পরিক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের এমন আন্দোলনে অনেক শিক্ষার্থী হতাশা প্রকাশ করেন।
এবিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, আমি প্রক্টরের আগে শিক্ষক সমিতির সভাপতি, তার আগে একজন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রয়োজনে আমি থাকবো,কথা বলবো। শিক্ষক সমিতিও ন্যায্য দাবিতে অটল থাকবে।