• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবীন-প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক সম্মেলণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২২, ০৯:৪৭ পূর্বাহ্ণ
প্রবীন-প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক সম্মেলণ

গৌরনদী প্রতিনিধি \ প্রবীন, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সার্বিক পরিস্থিতি ও অধিকার বিষয়ক সম্মেলণ-২০২২ বরিশালের গৌরনদী কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রধান অতিথি হিসেবে সম্মেলণের উদ্বোধন করেন কারিতাসের প্রবীণ হিতৈষি ক্লাবের মাহিলাড়া ইউনিয়ন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি.এম আব্দুল মান্নান তুহিন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম । বক্তব্য রাখেন কারিতাসের এসডিডিবি প্রকল্পের এফএও পল রায়, কর্মসূচী কর্মকর্তা স¤্রাট সেরাও, এনিমেটর সুনীল চন্দ্র মল্লিক, মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া প্রবীণ হিতৈষী ক্লাবের সভাপতি মাওলানা সাহেব আলী, সংরক্ষিত ইউপি সদস্যা নাজমা বেগম প্রমূখ। সম্মেলণে উপজেলার শতাধিক প্রবীণ-প্রতিবন্ধীরা অংশগ্রহন করেন।