• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে পৌর বিএনপি’র ৯নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২২, ১১:২৪ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে পৌর বিএনপি’র ৯নং ওয়ার্ডের  কর্মী সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৪ টায় পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আমির হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম সিকদারের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক নাসির উদ্দিন জোমাদ্দার, প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মোঃ মোফাজ্জেল হোসেন।

কর্মী সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মতিউর রহমান মোল্লা, কামরুল ইসলাম রাজিব, আনিসুর রহমান আলিম জোমাদ্দার, কাজী মোঃ শাহআলম, আহবায়ক কমিটির সদস্য সুলতান হাওলাদার, রফিকুল ইসলাম, শহিদ আকন, জসিম হাওলাদার, ওবাদুল ইসলাম, নাছির হাওলাদার, বীমা বেগম, পৌর যুবদল আহবায়ক আতাউর রহমান রোমান, সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক শেখ রিমন, পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক নাছির হাওলাদার, পৌর ছাত্রদল সদস্য সচিব কবির খান প্রমূখ।