• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ মাড়াই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২২, ১২:৩৮ অপরাহ্ণ
হিজলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ মাড়াই মেশিন বিতরণ

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার সময় উপজেলা পরিষদ মাঠে উপজেলার ৬ টি ইউনিয়নের ১২ জন কৃষকের মাঝে এ ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে এ মাড়াই মেশিন দেওয়া হয়েছে।
মাড়াই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী,এছাড়া উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরজালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ এনায়েত হোসেন হাওলাদার,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা শংকর কুমার,সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গাফফার প্রমূর্খ।

সভা শুরুতে উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি তার বক্তব্যে বলেন কৃষকদের সাবলম্বি ও শ্রমিক সংকটের কারনে সরকার ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে এ সকল যন্ত্রপাতি বিতরণ করছে।এতে করে কৃষকেরা কৃষিকাজে উৎসাহিত হবে।