• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা উদ্ধার, আটক-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২২, ১৪:১২ অপরাহ্ণ
ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা উদ্ধার, আটক-১

ভোলা জেলা প্রতিনিধি।।

ভোলায় ৫০ পিস অবৈধ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর ) বিকেল ৪টায় সদর উপজেলা পৌরসভার ওয়েষ্টান পাড়া থেকে ভোলা জেলা গোয়েন্দা শাখার(ডিবি) পুলিশের একটি টিম তাকে আটক করেন।

জানা গেছ, আটককৃত মাদক ব্যবসায়ি হলেন, ভোলা সদর উপজেলা পৌর ০৬ নম্বর ওয়ার্ডে আঃ রহমান প্রিন্স(২৮)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রিন্সকে পৌরসভা ০৬ নম্বর ওয়ার্ডের ওয়েষ্টান পাড়া জনৈক আশরাফ সিকদার এর বাসার দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হইতে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াদিন।