• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২২, ১০:৩০ পূর্বাহ্ণ
গৌরনদী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধণ

গৌরনদী প্রতিনিধি \ “দূর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধণ করা হয়েছে। এ উপলক্ষে যান্ত্রিক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় ষ্টেশন চত্বরে প্রধান অতিথি হিসেবে সপ্তাহ’র উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। স্টেশন অফিসার বিপুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার এসআই মোঃ সহিদুল ইসলাম, হাইওয়ে থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার সহ অন্যান্যরা।