বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল ৪ টায় পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান হাওলাদারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোঃ কামরুজ্জামান কাজলের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক নাসির উদ্দিন জোমাদ্দার, প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মোঃ মোফাজ্জেল হোসেন।
কর্মী সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মতিউর রহমান মোল্লা, কামরুল ইসলাম রাজিব, কাজী মোঃ শাহআলম, আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, শহিদ আকন, জসিম হাওলাদার, ওবাদুল ইসলাম, নাছির হাওলাদার, বীমা বেগম, পৌর যুবদল আহবায়ক আতাউর রহমান রোমান, সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির, পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক নাছির হাওলাদার, মোঃ আবুল হাওলাদার পৌর ছাত্রদল সদস্য সচিব কবির খান প্রমূখ।