বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা বিএনপির নব ঘোষিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৪ টায় মেলডি প্রিক্যাডেট স্কুল মাঠে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির নবঘোষিত কমিটির আহবায়ক হারুন-অর-রশিদ সিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান চুন্নুর সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মজিবুর রহমান নান্টু, প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন তালুকদার মেবুল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক টিম প্রধান ইসরাত হোসেন তালুকদার কচি।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন জোমাদ্দার, এডভোকেট মজিবুর রহমান মোল্লা, আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন হাওলাদার, এডভোকেট মতিউর রহমান সেন্টু, জাকির হোসেন সরদার, মকবুল হোসেন খান, ওহিদুল ইসলাম স্বপন সিকদার, আলাউদ্দিন জজ, মোঃ শামিম আহমেদ মৃধা, মোঃ দেলোয়ার হোসেন সিকদার, মোঃ কবিরুল ইসলাম সন্যামত, সাখাওয়াত হোসেন মনির, হুমায়ুন কবির জলিল মাস্টার, আলাউদ্দিন মোল্লা, দেওয়ান মোঃ ইদ্রিস, মাতহাব হোসেন সানির, আবুল বাশার মেম্বার, মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
বরিশাল জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মজিবুর রহমান নান্টু তার বক্তব্যে বলেন, বিএনপির দীর্ঘদিনের ত্যাগী ও পরিক্ষীত নেতাদের দিয়ে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা দেয়া হয়েছে।
তিনি বলেন, যে বিশ্বাস ও আস্থা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আপনাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। আপনারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করবেন। পরিশেষে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।