ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলায় জমিজমা কে কেন্দ্র করে তিনজনের কে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টায় ভোলার ভেলুমিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরগাজী গ্রামের এ ঘটনা ঘটে।
এ ঘটনা আহত হন শেফালি(৪০) ও তাঁর দুই ছেলে শাওন(১৪), সাগর (১৫)। আহত শাওন ও সাগর বার্ণ ইউনিটের ৪০, ৩৮ নম্বর এবং শেফালি ৭৫ নম্বর মহিলা মেডিসিন ওয়ার্ডের
ভোলা সদর হাসপাতাল ভর্তি হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন ভোলার সদর হাসপাতাল কর্মরর্ত পুলিশ (নায়েক) মো. মামুন।
স্থানীয়রা জানান, আল-আমিন ও আলাউদ্দিন শেফালী বেগমের জমি থেকে ধান কাটে। পর শেফালী ধান কাটতে বাঁধা দিলে শেফালী ও তাঁর ছেলেদের কে অনেক মারধর করে। আল-আমিন তাঁর ভাইরা মিলে এলাকায় গরীব মানুষদের জমি দখল করার পায়তারায় থাকাকে সবসময়।
আহত শেফালী বলেন, আমার ৪ একর জমি কিনেছি। জমির দলিল এখনও হয় নাই। জমির দাম হচ্ছে ১৪ লক্ষ টাকা। ১০ লক্ষ টাকা বায়না দিয়ে দিছি। এদিকে আল-আমিন ও তাঁর ভাইরা মিলে জমি দখলের পায়তারা করছে। জমিতে আমি আমন ধান করেছে। আল-আমিন, আলাউদ্দিন কিছু বরাটিয়া লোক নিয়ে আজকে আমার জামিনের কাটে। পরে আমি জমির কাছে গেলে দেখি তাঁরা ধান কটে। তাঁদের কে ধান কাটতে নিষেধ করলে তাঁরা আমার কে প্রথমে গালমন্দ করে। তাদের সাথে কথার কাটাকাটি এক পর্যায় তাঁরা আমাকে এবং আমার দুই ছেলের গায়ে হাত তুলে। পরে আমি সেখানে ঘুরে পরে যাই। তাঁর পরে কে বা কারা আমাকে হাসপাতালে আনছে আমি বলতে পারি না।
আহত শাওন ও সাগর জানান, আম্মু সাথে জমির কাছে গেলাম। পরে আল-আমীন ও আলাউদ্দিনরা আমাদের জমি থেক ধান কাটে। আম্মু তাদের কে ধান কাটতে বাঁধা দিলে তাঁরা আম্মু ও আমাদের কে অনেক মারে।
আহত শেফালী মেয়ে সায়েমা খন্দকার বলেন, আমার আম্মু আমাদের বায় না সূত্রে ক্রোয় করা জমির দেখতে গেলে আল-আমিন ও আলাউদ্দিন কিছু লোক নিয়ে আমার আম্মু ও ছোট দুই ভাইকে অনেক মারে আহত করে। তাদের কে এখন হাসপাতালে ভর্তি করাই।
এ বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন ও আল-আমীনের সাথে যোগাযোগ করে তাঁদের কে পাওয়া যায়নি।
আহতের পরিবার জানান, এ বিষয় ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।