রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
আজ শুক্রবার ১৮ নভেম্বর,২০২২খ্রি.অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, রংপুরের ২২৬১তম সাপ্তাহিক সাহিত্য আসর সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি, কবি তৈয়বুর রহমান বাবু। কবিতা পাঠে অংশ গ্রহন করেন,কবি বাদল রহমান, মাসুদ বশীর, মো. মতিয়ার রহমান, জয়রাজ, বিমলেন্দু রায়, নাসরিন নাজ, মাহমুদ এলাহী মণ্ডল,শিলা চৌধুরী, জাহিদ হোসেন, রীতা সিদ্দিকী ও শরীফ সুমন।
প্রবন্ধ পাঠ করেন, সাঈদ সাহেদুল ইসলাম ও সালমা সেতারা। সঙ্গীত পরিবেশন করেন, রাকিবুল ইসলাম, ফারহান শাহীল লিয়ন,সওদা খানম মিনু ও শরীফ আহমেদ।
আসরে পঠিত কবিতা নিয়ে তাৎক্ষণিক আলোচনা করেন কবি মো. মতিয়ার রহমান এবং প্রবন্ধের উপর আলোচনা করেন কবি মাসুদ বশীর । পুরো আসরটি প্রাণবন্ত উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম।